মেডিকেল সেন্টার আধুনিকায়নের দাবিতে জবি ছাত্র অধিকার পরিষদের ৩ দফা দাবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টার আধুনিকায়নসহ ৩ দফা দাবি উত্থাপন করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম খলিল। এই দাবির সাথে একাত্নতা প্রকাশ করেছে জবি ছাত্র অধিকার পরিষদ।
আজ বৃহস্পতিবার ছাত্র অধিকার পরিষদ জবি শাখার অফিশিয়াল পেজে দপ্তর সম্পাদক কাজী আহাদ প্রেরিত এক বার্তায় এই দাবি জানান তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে ওই শিক্ষার্থীর সাথে একাত্নতা পোষণ করে শাখা ছাত্র অধিকার পরিষদ উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০,০০০ শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উত্থাপিত দাবিগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, দাবি মেনে না নিলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
তিনদফা দাবি গুলো হলো-
প্রতি ১,৫০০ শিক্ষার্থীর বিপরীতে ১টি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সংযোজন করতে হবে। অর্থাৎ ২০,০০০ শিক্ষার্থীর জন্য মোট ১৩টি অ্যাম্বুলেন্স নিশ্চিত করতে হবে; বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টারে রূপান্তর করতে হবে, যেখানে এক্স-রে, এমআরআই ও সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা থাকবে; উপর্যুক্ত দুইটি দাবি চলতি অর্থবছরের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার দপ্তর সম্পাদক কাজী আহাদ বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আমরা চাই, অবিলম্বে দাবি বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
জানা যায়, জবি শিক্ষার্থী আহাদ গত সোমবার নিজ মেসে গলায় গামছা পেছিয়ে আত্নহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে অক্সিজেন সম্বলিত অত্যাধুনিক এ্যাম্বুলেন্স না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ধানমন্ডি পপুলার হাসপাতালে তিনি মারা যান।
টানা দুদিন অবস্থান কর্মসূচিতে বসা জবি শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, বিশ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র একটি এ্যাম্বুলেন্স। সেখানেও অক্সিজেন সুবিধা নেই। এই বিশ্ববিদ্যালয়ে কিছুই নেই।
এদিকে টানা দুদিন অবস্থান কর্মসূচিতে থাকলেও টনক নড়ছেনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
তবে এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যান পরিচালক অধ্যাপক ড.রিফাত হাসান বলেন, আমরা বিষয়টি দেখেছি। প্রশাসনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। আমাদেরও অনেক সীমাবদ্ধতা আছে।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল