শাহজাদপুরে প্রেমিকাকে বিয়ে করতে না পেরে স্ত্রীকে খুন, ঘাতক স্বামী আটক
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া পুকুর চালা গ্রামে এক যুবক প্রেমিকাকে বিয়ে করতে না পেরে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করেছে বলে জানা গেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশ আটক করেছে ঘাতক স্বামীকে এবং নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করেছে ।
পুলিশ ও নিহত রুমার দুলাভাই বায়েজিদ হোসেন সূত্রে জানা যায়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া পুকুর চালা গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল ইসলাম সোহাগ (২৫) এর সাথে প্রায় দেড় বছর আগে বিয়ে হয় উল্লাপাড়ার সোনতলা গ্রামের মোতাহার প্রামাণিকের মেয়ে নিহত রুমা খাতুন (২৩) এর সাথে। এদিকে সোহাগের সাথে বিয়ের আগে থেকেই একটি মেয়ের প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় পারিবারিক চাপে রুমার সাথে বিয়ে হয়। বিয়ের দিন থেকেই সোহাগ রুমার উপর অত্যাচার নির্যাতন করে আসছিল। পারিবারিকভাবে বিষয়টি সুরাহর জন্য বারবার বলেও কাজ হয়নি। এরপর বুধবার রাতে হঠাৎ ঝগড়া হলে ঘরের ভিতরে রুমার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে মেরে ফেলে। বৃহস্পতিবার সকালে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার ও ঘাতক স্বামীকে আটক করে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান- ঘটনাটি জানার পরপরই আমরা অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে আটক ও নিহত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে
এমএসএম / এমএসএম
ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত দুই :আহত চার
বরগুনা ভূমি অফিসের কানুনগো সজলের ঘুষ বাণিজ্যের অভিযোগ
রায়গঞ্জে ছাত্রীকে হয়রানির অভিযোগে কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে মানববন্ধন
যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান
বোয়ালমারীর পল্লীতে অবৈধ ক্লিনিক অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা
বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলে প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি গঠন
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান