বিশ্ববিদ্যালয়ের মূল পরিচয় ও সুনাম নির্ভর করে গবেষণাকর্মে : ড. পরিমল বালা
গবেষণার সাথে বিশ্ববিদ্যালয়ের মূল পরিচয় এবং সুনাম অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত গবেষণা পরিচালক অধ্যাপক ড. পরিমাল বালা। এছাড়াও জবির গবেষণা কার্যক্রম নিয়ে দৈনিক সকালের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধির সাথে আলাপচারিতায় আরো অনেক কথা বলেন তিনি।
তিনি বলেন, গবেষণার সাথে ইউনিভার্সিটির মূল পরিচয় এবং সুনাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। গবেষণার মান যত উন্নত হয়, ইউনিভার্সিটির মান বাড়ে। একটা মানসম্মত গবেষণা করার জন্য টাকার দরকার হয়। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ জিনিসটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ হলো, আমাদের যে রিসার্চ ল্যাব সেটা এখনো প্রক্রিয়াধীন, ডেভেলপমেন্ট প্রক্রিয়ায়। অন্যান্য ইউনিভার্সিটি যেভাবে আস্তে আস্তে সুজোগ-সুবিধা তৈরি করতে পেরেছে, আমরা এখনো পারার জন্য চেষ্টা করে যাচ্ছি। এজন্য যেটা হয়, যখনই কোনো শিক্ষক গবেষণা করেন তখন আগে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কাজ করাতে হয়। বিভিন্ন যন্ত্রপাতির এসেসমেন্ট নিতে হয়, যেটা বাংলাদেশের অনেক জায়গায়। সেখানে যে জিনিসটা হয়, অনেক ক্ষেত্রে কমপ্লিমেন্ট বা তাদের পেমেন্ট দিতে হয় সেই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী। এখন অনেক সময় অনেক শিক্ষকই একটা প্ল্যান করলেন, অনেকটা এগোলেন কিন্তু কাজ ফান্ডের অভাবে আটকে যায়।
এছাড়াও গবেষণায় মানসম্পন্ন কাজ নিয়েও কথা বলেন তিনি। কিভাবে একটি মানসম্মত গবেষণা কার্যক্রম সম্পন্ন করতে হয় তার রোডম্যাপেরও ব্যাখ্যা দেন তিনি। তিনি বলেন, মানসম্পন্ন কাজের দিকে যেতে হলে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো এক্সিস্টিং কাজকে সাপোর্ট করা। কোলাবরেশনে কাজটা বেশি স্মুথ হয়। আরেকটা হলো পারমানেন্টলি নিজেদের ডেভেলপ করা। এখন নিজেদের ডেভেলপমেন্ট তো আর রাতারাতি হয় না। এটা একটু সময়সাপেক্ষ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক হিসেবে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের আগামী দিনের পরিকল্পনার কথাও জানান তিনি। তিনি বলেন, আমাদের একটা রিসার্চ ল্যাবরেটরি ডেভেলপমেন্টের দিকে যেতে হবে। রিসার্চ ল্যাবরেটরির ক্যারেস্টারেক্টিস আলাদা টাইপের হয়। আমরা অনার্স বা মাস্টার্সের ছাত্রদের যে প্র্যাক্টিক্যাল করাই এটা কিন্তু তার থেকে অনেক আলাদা। এখন সেদিকে যেতে হলে আমাদের পরিকল্পনা ধরে এগোতে হবে। এখানে প্ল্যানিং করতে হয়, সরকারকে লেখতে হয়, ফান্ড এলে সেটা ডেভেলপ হয়। সেদিকেও যেতে হবে এবং আমরা মনে করি যে সেদিকে যদি যেতে পারি তাহলে খুব ভালো হবে।
২০২১-২২ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেটে গবেষণা খাতে বরাদ্দের পরিমাণ বাড়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। আগের অর্থবছরে এখাতে বরাদ্দের পরিমাণ ২ কোটি টাকা হলেও তা এবার প্রায় আড়াই গুণ বাড়িয়ে ৫ কোটি টাকা দেয়া হয়েছে।
এ বিষয়ে তিনি বলেন, বরাদ্দ বাড়ানোর ফলে যেটা হবে যে আগে যে কাজ হতো এখন তার চাইতে আরও অনেক ভালো কাজ হবে। আবার অনেকেই পুরো কাজটাকে কমপ্লিট করতে গিয়ে ফান্ড ক্রাইসিসে পড়ে যেতেন, অনেকের ক্ষেত্রে এখন সেটা খানিকটা কমবে। আরেকটা বিষয় হলো গবেষণার জন্য শিক্ষকের সংখ্যাও এখন অনেক বাড়ছে। তারা প্রায় সবাই এখন বাইরে থেকে ভালো ডিগ্রী নিয়ে আসছেন। তাদেরও গবেষণা যদি এখানে চালিয়ে যান তবে বেশি শিক্ষকে এই সুজোগ দেয়া যাবে সেক্ষেত্রে তাদের সহযোগী হিসেবে কাজ করার জন্য অনেক স্টুডেন্টও এখন সুজোগ পাবে।
বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণা পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজের প্রধান লক্ষ্য ও প্রত্যাশার কথাও জানান তিনি। তিনি বলেন, জগ্ননাথ বিশ্ববিদ্যালয় গবেষণায় কিন্তু আস্তে আস্তে অনেকটা এগোচ্ছে। এখন লক্ষ্য থাকবে নতুন শিক্ষকসহ সবাইকে গবেষণায় আরো বেশি উৎসাহিত করা। আর আগে যে বাধাগুলো ছিল তা যতোটুকু দূর করা যায়, সে চেষ্টা থাকবে। আর শিক্ষকরা যখন বেশি বেশি গবেষণার সুজোগ পান তখন তাদের সাথে কিন্তু অনেক স্টুডেন্টও কাজ করার সুজোগ পান। এক্ষেত্রে স্টুডেন্টের মানও অনেক বাড়ে।
জামান / এমএসএম
ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন
জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি
প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর
জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’
জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প
দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা
রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক
জাককানইবি-বাকৃবি রোভার স্কাউটের প্রথম ‘ফ্রেন্ডশিপ ক্যাম্প’