ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আলোচিত দিদার হত্যা মামলার আসামি ও উপজেলা যুবদলের সভাপতি একই মোটরসাইকেল শোডাউনে


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২০-২-২০২৫ দুপুর ৪:৫৮

তথ্যসূত্রে জানা যায় গোপালগঞ্জে আলোচিত দিদার হত্যা মামলার নামধারী ৩৮ নম্বর আসামী পাপ্পুর সঙ্গে টুঙ্গীপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ন আহবায়ক সহ দলের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে গত ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে একই মোটরসাইকেলে দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেন। মোটরসাইকেল শোডাউনে বিএনপি'র প্রোগ্রামের অংশ হিসেবে যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন কে পাপ্পুর মোটরসাইকেলের পিছনে বসে হ্যান্ড মাইক হাতে নিয়ে কথা বলতে দেখা যায়। জানা যায় এছাড়াও মুক্তার হোসেন উপজেলা নীলফা বাজার সরকারি খাস জায়গায় দখল করে দলীয় সাইনবোর্ড লাগিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এ ঘটনা নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল হক শেখের সঙ্গে কথা বললে, তিনি বলেন, দলে নিয়ম-শৃঙ্খলা কোন ব্যক্তি ভঙ্গ করলে সে দলের যে পদেই থাকুক না কেন তার দায়ভার দল নিবে না।এ বিষয়ে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় টুঙ্গীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সালাউদ্দিন শেখ বলেন, এটা আদৌ উচিত নয়। যদি মুক্তার হোসেন এমন কিছু করে থাকে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদন্ত চলছে এবং রাজনৈতিক নেতা ও সাধারণ জনগণ এই ঘটনার দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট