ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-৫-২০২১ বিকাল ৬:১১

চট্টগ্রামের হাটহাজারীতে একটি ভূমিদস্যু চক্রের পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পুকুর ভরাটের বিষয়ে পরিবেশ অধিদপ্তরে স্থানীয়রা অভিযোগ করলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে স্থানীয়রা জানান। পুকুর ভরাটের অভিযোগে স্থানীয় মির্জি পুকুরের মালিক আব্দুল মালেক এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের মোজাফ্ফর মিয়া, আবু ছিদ্দিক, নাজিম উদ্দীন, জয়নাল আবেদিনসহ একই পরিবারের ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। 

ঘটনস্থলের গিয়ে দেখা যায়, পুকুর ভরাটের পাশাপাশি ভরাটকৃত স্থানে একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। পুকুরটি ভরাট করার পেছনে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের হাত রয়েছে বলেও জানান পুকুরের মালিক আব্দুল মালেক। তিনি আরো বলেন, পুকুর ভরাটে অনেকবার বাধা প্রদান করলেও অভিযুক্তরা ব্যক্তিগত মিথ্যা মামলার হুমকি দিয়ে আসছে এবং এলাকার সন্ত্রাসীদের মাধ্যমে হুমকি প্রদানের মাধ্যমে পুকুরটি প্রায় ভরাট করে ফেলেছে। আমি এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামকে অবগত করলেও তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। পুকুরটি ভরাট হলে মূল্যবান মাছ ও পুকুরের পরিবেশের নষ্ট হবে। চলমান লকডাউনের সুযোগ নিয়ে তারা পুরো পুকুরটি দখলের পা‍ঁয়তারা চালাচ্ছে বলেও তিনি জানান।

অভিযুক্তদের থেকে বক্তব্য গ্রহণের জন্য ফোন করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। পুকুর ভরাটের বিষয়ে মোজাফ্ফর মিয়া ও আবু ছিদ্দিকের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। 

এমএসএম / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত