ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জবির ‘এ’ ইউনিটের পরীক্ষা শনিবার, আসন প্রতি লড়বে ৫১ জন


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ২১-২-২০২৫ দুপুর ২:৪১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৬০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৪৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী। এ হিসেবে আসন প্রতি লড়বেন ৫১ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী)  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি শিফটে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে; প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টায়, দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টা থেকে ২টায় এবং তৃতীয় শিফটের পরীক্ষা বিকেল ৪টা থেকে ৫টায় অনুষ্ঠিত হবে।

জানা যায়, এবার বিশ্ববিদ্যালয়টি সমন্বিত গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে চার বছর পর নিজস্ব ভর্তি পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে। যেখানে মোট নম্বর ১০০ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত ও বহুনির্বাচনি প্রশ্নের সমন্বয়ে। যেখানে বহুনির্বাচনি অংশে থাকছে ২৪ নম্বর এবং লিখিত অংশে ৪৮ নম্বর। এছাড়াও এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ-র ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির এবারের ভর্তি পরীক্ষা শুরু হয় এবং আমগামী ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শেষ হবে।

এমএসএম / এমএসএম

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন

ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়