ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিদ্যুতের আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসত বাড়ি


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ২২-২-২০২৫ দুপুর ২:১৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে দুই ভাইয়ের বসত বাড়ি পুড়ে ছাই হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের মুক্তার কুটি মাঠের পাড় গ্রামের আজিজার রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে।  ঘরের ভিতরে আগুন দেখতে পেয়ে চিৎকার করে লোকজন ডাকতে থাকে।

পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করতে না পাড়ায়  ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে দুইটি ঘরের সবকিছু পুরে ছাই হয়ে যায়। এ সময় ঘরের কোন জিনিসপত্র বাহির করা সম্ভব হয় নাই। আজিজার রহমান বলেন, বিদ্যুতের তার লিক হয়ে ঘরের ভেতরে আগুন লাগে।
 ঘরের দরজা জানালা সহ কিছু পুরে ছাই হয়ে গেছে।

ঘরের কিছুই বাহির করতে পারি নাই। আবুল কাশেম বলেন, হঠাৎ দুপুর বেলায় ঘরে আগুন দেখতে পাই, পরে চিৎকার করে এলাকার লোকদের ডাকাডাকি শুরু করি এর মধ্যেই আমার ও আমার ছোট ভাই রফিকুল ইসলামের  ঘরের ভেতরের সব পুড়ে যায়, ধান চাউল, জিনিসপত্র  সবকিছু পুড়ে গেছে। গোলাপি বেগম বলেন, ঘরের শোকেছ,  আলমারি অন্যান্য আসবাবপত্র সব পুড়ে গেছে,ঘরের কোন কিছুই ধরতে পারিনি। স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন নামাজের সময়  সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সে আরও বলেন,  আনুমানিক দুইটি ঘরের টিনের চাল সহ প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার