ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সপ্তম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট সোমবার শুরু


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-২-২০২৫ রাত ৮:১৩

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও আর্মি গলফ ক্লাবের আয়োজনে আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে ‘সপ্তম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’। দেশি ও বিদেশি ৮ শতাধিক অ্যামেচার গলফারের অংশগ্রহণে চারদিন ব্যাপী এই প্রতিযোগিতা ২৮ ফেব্রুয়ারি সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আর্মি গলফ ক্লাবের ক্লাব হাউজে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন ও আর্মি গলফ ক্লাবের কেডি মাস্টার মো. সোরাব হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট পাঁচটি ক্যাটাগোরিতে অনুষ্ঠিত হবে। ক্যাটাগোরিগুলো হলো- লেডিস, জুনিয়র, ভ্যাটার্ন, রেগুলার ও সিনিয়র। টুর্নামেন্টে ৮৫০ খেলোয়াড় অংশ নিতে যাচ্ছেন। যার মধ্যে বিদেশিরাও রয়েছেন।
সংবাদ সম্মেলনে এফ.এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘‘গেল আট-নয় বছর ধরে আমরা ওয়ালটন পরিবার গলফের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। প্রায় সব গলফ ক্লাবের সঙ্গেই সম্পৃক্ত থেকে চেষ্টা করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, বিভিন্ন গলফ ক্লাবে যতোবেশি অ্যামেচার টুর্নামেন্ট আয়োজিত হবে ততোবেশি পেশাদার গলফার তৈরির সম্ভাবনা বাড়বে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অংশগ্রহণও বাড়বে।’’
ওয়ালটনের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন, ‘‘অত্যন্ত নির্মল ও সুন্দর পরিবেশে গলফ খেলাটা খেলা হয়। সবুজের এমন অভয়ারণ্যে আসলে মন ভালো হয়ে যায়। ওয়ালটন পরিবার দেশের বিভিন্ন গলফ ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরে গলফ নিয়ে কাজ করছে। বিশেষ করে অ্যামেচার গলফারদের নিয়ে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এসব অ্যামেচার গলফারদের মধ্য থেকেই একদিন দেশসেরা গলফার উঠে আসবে। তৈরি হবে বিশ্বমানের পেশাদার গলফার।’’

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন