নাটোরে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান-বাজনা, মারপিটে নিহত ১
নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান-বাজনা কে কেন্দ্র করে মারপিটের ঘটনায় কামাল বেপারী (৪৫) নামে একজন নিহত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল বেপারী ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে।
জানা যায়, মানিকপুর গ্রামের কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে ভাতিজা সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিলো। বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চশব্দে গান-বাজনা হচ্ছিলো। এমন সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী বিয়ে বাড়িতে এসে কামাল বেপারীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী মৃত্যু বরণ করে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া চলমান।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
Link Copied