বরিশালের বানারীপাড়া ও সুনামগঞ্জের দোয়ারাবাজার-বাংলাবাজারে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন
সমৃদ্ধির পথধরে রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, বরিশালের বানারীপাড়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বানারীপাড়া উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ আব্দুল হালিম, টরকী শাখার ব্যবস্থাপক মো: পীরজাদা পারভেজ, ইন্দুরহাট শাখার প্রধান মো: কুতুব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মো: এনায়েতুর করিম প্রমুখ।
প্রধান অতিথি একেএম মোস্তাফিজুর রহমান বলেন, প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকের মূল লক্ষ্য ক্ষুদ্র ঋণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি করা। মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সহজে ব্যাংকিং সেবা দিচ্ছে এনআরবিসি ব্যাংক।
একই দিনে সুনামগঞ্জের দোয়ারাবাজার বাংলাবাজার উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের সিলেট জোনের প্রধান মো: কামরুল হাসান। এ সময় সিলেট শাখার ব্যবস্থাপক মো. আব্দুল কাদের তালুকদার, জেএম নিট এপারেলের মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ আলম বাবুল, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উভয় অনুষ্ঠানে অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন