ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিতের ঘটনায় বাউবি উপাচার্যের নিন্দা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৩-২-২০২৫ দুপুর ৪:২৪

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

তিনি বলেন, সহিংসতা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তচিন্তা ও যুক্তির তীর্থস্থান। পারস্পরিক বোঝাপড়া, মনন, জ্ঞান-বোধ ও দর্শনের আদান-প্রদান-ই একটি বিদ্যাপীঠের সৌন্দর্য।

ড. ওবায়দুল ইসলাম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিক্ষক মূলত একজন অভিভাবক, সমাজ বিনিমার্ণের সুনিপুণ কারিগর। এই অভিভাবকের উপর হামলা কুচক্রী মহলের নীলনকশার অংশ কী না দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়াও, আলোচনার মাধ্যমে বিবাদমান অন্যান্য বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য সব পক্ষেরই আন্তরিকভাবে কাজ করা উচিত বলেও মত প্রকাশ করেন তিনি।

অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত