ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মুরাদনগরে শত বছরের পুরোনো পুকুর ভরাট


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২৫ দুপুর ৪:৫৮
কুমিল্লার মুরাদনগরে ভরাট করা হচ্ছে শত বছরের পুরোনো পুকুর। এই পুকুরে পানিতে  ১০০ টি পরিবারের  গোসল, কাপড় ধোয়া,  রান্না- বান্নাসহ  হিন্দুদের প্রতিমা বিসর্জন করা হয়।  প্রায় এক একর আয়তনের পুকুরটি  প্রভাবশালী একটি চক্র  ভরাট করে দখলের পায়তারা করছেন । 
পরিবেশ রক্ষায় পুকুর ভরাট বন্ধ করতে  গত ২৮ জানুয়ারী কুমিল্লা জেলা প্রশাসক বরাবর  একটি লিখিত অভিযোগ দেন  নুর মোহাম্মদ ভূইয়া  । তাতে দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন।  এই নিয়ে হতাশ অভিযোগকারী।
 
জানা যায়,  পুকুরটি ১৮ নং  ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর বাজার এলাকায় অবস্থিত।  শতাধিক বছরের পুরানো এই পুকুর জোরপূর্বক দখল করার অভিযোগ সুবলারচর গ্রামের  প্রভাবশালী মজিবুর রহমানের বিরুদ্ধে। 
 
 অভিযোগ সূত্রে জানাগেছে , মুরাদনগর উপজেলার বোড়ারচর মৌজার দাগ নাম্বার ২৩ ও ২৪ এর প্রায় এক একর পুকুরটি মালিক স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন । পুকুরের কিছু   মালিকানা নাম মাত্র  মূল্য ক্রয় করেন প্রভাবশালী একটি  চক্র। এরপর পুকুর পাড়ের গাছ গাছালি কেটে নেন তাঁরা । সম্প্রতি সুবিলারচর গ্রামের মৃতু চরু মিয়ার ছেলে মজিবুর রহমানের নেতৃত্বে পুরো   পুকুরটি ভরাটের কাজ  করছেন । এতে পরিবেশ ও জনজীবন চরম  হুমকির মুখে । দূর্ভোগে পড়ছেন সহস্রাধিক মানুষ।  
 
স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে,  পুকুরটি স্হানীয়দের জন্য আর্শীবাদ। এই পুকুরে প্রতিদিন হাজারো মানুষ  গোসল ও  অন্যান্য গৃহস্থলী কাজে করেছেন।  
পুকুরটি জোর পূর্বক ভরাট করায় পরিবেশ হুমকির মুখে।  এটি ভরাট করে বাকী অংশ দখলের  ছক এঁকেছেন  মজিবুর রহমান।  
 
এ বিষয়ে অভিযোক্ত মজিবুর রহমান বলেন, পুকুরটি আমি ভরাট করছিনা। পুকুর পারে গাছ লাগানোর জন্য মাটি ফেলা হচ্ছে। কন্টাক্টররা গোমতী নদী থেকে মাটি কেটে আমার ইট ভাটায় ও পুকুরে মাটি দিয়ে থাকে। এতে আমার কি করার আছে। 
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন  বলেন, বিষয়টি আমার জানা নেই।খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ