অপারেশন ডেভিল হান্ট
কুতুবদিয়ায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট"-এর অংশ হিসেবে দুই দিন ধরে চলা অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কুতুবদিয়া থানা পুলিশ আলী আকবর ডেইল ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম (৫০) কে গ্রেফতার করে। তিনি আনিচার ডেইল এলাকা থেকে আটক হন। জাফর আলমের পিতার নাম মৃত তমিজ উদ্দিন এবং তিনি খুদিয়ার টেক, ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি আনিচার ডেইল, ০৬ নং ওয়ার্ডে বসবাস করছিলেন।
এরপর ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে একই অভিযানের অংশ হিসেবে লেমশীখালী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন (৫৪) কে দরবারঘাট এলাকা থেকে সকাল ০৯:৪৫ মিনিটে গ্রেফতার করা হয়। মোক্তার হোসেনের পিতার নাম মৃত নুর আহম্মদ এবং তিনি ছিদ্দিক হাজীর পাড়া, ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা।
এমএসএম / এমএসএম
পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে
লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ