ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

লায়ন্স ইন্টারন্যাশনাল এর বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৪-২-২০২৫ দুপুর ১:৯

লায়ন্স ইন্টারন্যাশনাল এর মাল্টিপল জেলা ৩১৫ এর উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো বসন্ত বরণ ও পিঠা  উৎসব। রাজধানীর আগারগাঁও এর লায়ন্স টাওয়ার এর বিএলএফ মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। লায়ন্স ইন্টারন্যাশনাল এর মাল্টিপল জেলা ৩১৫ এর সদস্যদের পরিবেশনায় সংগীত  ও নৃত্যের তালে প্রাণবন্ত হয়ে উঠেছিল বসন্ত বরণ ও পিঠা উৎসব। উৎসবের চেয়ারপার্সন ছিলেন- লায়ন শারমিন সেলিম তুলি। তিনি বলেন- সারা বছর লায়ন্স ইন্টারন্যাশনাল এ সদস্যবৃন্দ সেবামূলক কাজে নিয়োজিত থাকেন। সেবা ও গঠনমূলক কাজে সদস্যদের আরও বেশি অনুপ্রাণিত করার জন্য এ বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে লায়ন সদস্যদের সঙ্গে অংশ নিয়েছেন লিও সদস্যবৃন্দ। এ আনন্দ উৎসবের মাধ্যমে আমরা বলতে চাই মানুষের সেবা করার মধ্যে যে আনন্দ আছে, প্রত্যেকের তা অনুধাবন করা উচিত। মানব সেবায় নিজেকে নিয়োজিত করে জীবনের আনন্দ উপভোগ করা দরকার।   লায়ন মাল্টিপল জেলা ৩১৫ এর কাউন্সিল চেয়ারপার্সন ফারহানা বকশ বলেন- এ উৎসবের মাধ্যমে লায়ন্স ইন্টারন্যাশনাল এর সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। যাদের অংশগ্রহণ ও প্রচেষ্টায় উৎসব সফল হয়েছে, তঁদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন- আমরা বিশ্বাস করি জীবনের প্রকৃত আনন্দ হলো মানুষের সেবা করা। লায়ন সদস্যবৃন্দ এ আনন্দ উপভোগ করবেন সারা বছর, এ আশা ব্যক্ত করন তিনি। 
অনুষ্ঠানে লায়ন মাল্টিপল জেলা ৩১৫ এর নির্বাচিত সভাপতি প্রকৌশলী মো: সেলিম মিয়া সহ অন্যান্য লায়ন ও লিও নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন