ত্রিশালে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা
ময়মনসিংহের ত্রিশালে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা, এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী’র সভাপতিত্ব ও ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোঃ মোকাম্মেল হক।
এ সময় মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়, দুর্নীতি দমন কমিশনের মোঃ জাহাঙ্গীর হোসেন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূ্ঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রহমান, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় বির্তক প্রতিযোগিতায় পক্ষ দল হিসাবে অংশগ্রহণ করে শুকতারা বিদ্যা নিকেতন বিজয়ী হন ও বিপক্ষ দল হিসাবে অংশগ্রহণ করে রওশনআরা বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হন।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত