ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে শিক্ষার্থী স্বপ্না খাতুনকে বিশাল সংবর্ধনা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৫-২-২০২৫ দুপুর ৪:৪৮

শাহজাদপুর উপজেলার স্বনামধন্য শতবর্ষী বিদ্যাপিঠ সোনাতনী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ৫৩ তম শীতকালিন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রিড়া সাইক্লিং ও যোগাযোগ দৌড় প্রতিযোগিতায় বিভাগীয় চেম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বিদ্যালয়ের পক্ষ থেকে মোছাঃ স্বপনা খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সোনতনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমক পূর্ন ভাবে সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মো. মাজেদুল ইসলামের সঞ্চালনায় স্বপনার সাফল্য নিয়ে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ, সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালাম, সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, উম্মে কুলছুম, মো. আমিনুল ইসলাম, অফিস সহকারী মো. গোলাম মোস্তফা প্রমূখ। প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, সু-শিক্ষা অর্জন করার পাশাপাশি অবশ্যই ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। শতবর্ষী এই সোনাতনী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষর্থী মোছাঃ স্বপ্না খাতুন সাইক্লিং ও যোগাযোগ দৌড় প্রতিযোগিতায় রাজশাহী বিভাগে ১ম স্থান ও রংপুর বিভাগে ২য় স্থান  অর্জন করে  বিদ্যালয়ের জন্য সুনাম বয়ে এনেছে। আমি সোনাতনী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
এদিকে, এই ক্ষুদে শিক্ষার্থী মোছাঃ স্বপ্না খাতুন বড় হয়ে বাংলাদেশের নারী ফুটবলার হওয়ার আশা প্রকাশ করে। এর আগে সোনাতনী হাইস্কুল মাঠ থেকে বিশাল এক আনন্দ র‌্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

এমএসএম / এমএসএম

ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত দুই :আহত চার

বরগুনা ভূমি অফিসের কানুনগো সজলের ঘুষ বাণিজ্যের অভিযোগ

রায়গঞ্জে ছাত্রীকে হয়রানির অভিযোগে কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে মানববন্ধন

যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান

বোয়ালমারীর পল্লীতে অবৈধ ক্লিনিক অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা

বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলে প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি গঠন

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার