ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ট্রেনিং একাডেমীতে এসএমই, কৃষি, রিটেইল ও ক্রেডিট কার্ডের সেবা প্রদান সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৫-২-২০২৫ বিকাল ৫:২০

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর এজেন্ট ব্যাংকিং বিভাগের সহায়তায় ব্যাংকের ট্রেনিং একাডেমীতে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে প্রায় ১০০ জন এজেন্টের উপস্থিতিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

দেশের প্রত্যন্ত জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনয়নের লক্ষ্যে এবং উন্নয়নের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানমুখী ও শিল্পভিত্তিক অর্থনীতির দেশ গড়ে তোলার লক্ষ্যে সম্ভাব্য উদ্যোক্তাদের মাঝে সহজশর্তে এসএমই, কৃষি, রিটেইল ও ক্রেডিট কার্ড সংক্রান্ত বিনিয়োগ প্রাপ্তির সুযোগ ও আর্থিক স্বাক্ষরতা নিশ্চিতকল্পে ব্যাংকের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে উক্ত সভা’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আশফাকুল হক, এফসিএ, এফসিএস, এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মোঃ আবদুর রহিম, আইটি বিভাগের প্রধান ও সিটিও মিসেস খন্দকার বেদুরা মাহবুব, রিটেইল বিনিয়োগের প্রধান জনাব এস.এম. মহিউদ্দিন এবং মোটিভেশনাল ¯িপকার ও সফল উদ্যোক্তা জনাব আসিফ ইকবাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান (চলতি দায়িত্বে) জনাব মোঃ মাসুদুর রহমান।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন