ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

১৮ মাস পর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

ভূঞাপুরে পানিবন্দি অর্ধশতাধিক বিদ্যালয়


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ৪:২৬
ছবিটি উপজেলার পৌর এলাকার বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ছবিটি তুলেছেন ফরমান শেখ
ছবিটি উপজেলার পৌর এলাকার বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ছবিটি তুলেছেন ফরমান শেখ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও বন্যার পানি প্রবেশ করে। ফলে এ উপজেলার  প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কিন্ডারগার্টনসহ অর্ধশতাধিক বিদ্যালয়ে পানি প্রবেশ করে। অতিমাত্রায় বন্যার পানির কারণে স্কুলে যাতায়াতের রাস্তাঘাট ক্ষতবিক্ষত হয়েছে। শুধু তাই নয়, বন্যার পানি প্রবেশের কারণে স্কুলগুলোর কক্ষে পানি ওঠায় ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র। 

এদিকে, প্রাণঘাতী করোনার কারণে যদিও প্রায় দুই বছর যাবৎ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু উপজেলার ওই বন্যাকবলিত স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম ব্য‍াহত হওয়ার আশঙ্কা করছে উপজেলা শিক্ষা অধিদপ্তর।
  
উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বন্যায় এ উপজেলায় ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও  টি মাদরাসা পানিবন্দি রয়েছে। এরমধ্যে পৌর এলাকায় ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাবসারা ইউনিয়নে ১৮টি, অর্জুনায় ১৩টি, গোবিন্দাসী, নিকরাইল ও অলোয়া ইউনিয়নে ২টি করে প্রতিষ্ঠান পানিবন্দি।

সরেজমিন দেখা যায়, পৌর এলাকায় বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির চারপাশে বন্যার পানি থৈ থৈ করছে। পানির স্রোতে ভেঙে গেছে বিদ্যালয়ে প্রবেশের রাস্তাটি। অন্যদিকে, গাবসারা চরাঞ্চলের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন পানির নিচে। তবে গত শুক্রবার থেকে যমুনায় পানি কমতে শুরু করায় স্কুলে ক্ষতবিক্ষতের চিত্র দেখা যায়। ফলে যাতায়াতে ভোগান্তি আরো বেড়েছে।

শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন পর স্কুল খুলছে। অনেক ভালো লাগছে। তবে চরাঞ্চলের অনেক স্কুলে পানি ওঠায় সাময়িক সমস্যা হতে পারে না।

উপজেলার অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলাম জানান, বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় বিপাকে রয়েছি। তবে পানি নেমে গেলে বিদ্যালয়ে পাঠদান শুরু করতে পারলেও পানি প্রবেশের কারণে কিছুটা বিঘ্ন ঘটবে। 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম জানান, উপজেলায় যেসব মাধ্যমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তালিকা করে জেলা প্রশাসক বরাবর পাঠানো হবে। এছাড়াও গত কয়েক দিন ধরে পানি কমতে শুরু করেছে। পানিবন্দি স্কুলগুলোতে বিশেষ ব্যবস্থায় ক্লাস কার্যক্রম চালানো হবে বলেও জানিয়েছেন তিনি।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার