ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বাকেরগঞ্জে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২৬-২-২০২৫ বিকাল ৫:১৮

বরিশালের বাকেরগঞ্জে সরকারি বিধি না মেনে ইট ভাটা পরিচালনার দায়ে ১টি ইট ভাটায় মোট দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 বুধবার (২৬ ফেব্রুয়ারী ) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে ২টি ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তন্ময় হালদার কোর্ট পরিচালনা করেন।      সেভেন স্টার ব্রিকস, এম.এ.বি ব্রিকস ও এস.টি.টু ব্রিকস এ অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী
এ জরিমানা করা হয়।

 এছাড়াও এম আর ব্রিকস এর লাইসেন্স নেই এবং কাঠের লাকরি ব্যবহার করে ইট পোড়ানো হয়। উক্ত  ব্রিক ফিল্ড  কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ কে ব্রিকস এর লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। এই প্রতিষ্ঠানে কয়লা ব্যবহার করে ইট পোড়ানো হয় এবং এখানে কোন কাঠের লাকরি পাওয়া যায় নাই। এই প্রতিষ্ঠানকে ইট প্রস্তুতের অন্যান্য সকল নিয়ম মান্য করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানের বিষয়ে জানতে চাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেনের  নির্দেশনা অনুযায়ী  লাইসেন্স না থাকা ও ইট ভাটায় কাঠ পোড়ানোর সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে ২ টি ইট ভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও বলেন, জনগণের বৃহৎ স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ