ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

১০ লাখ টাকা ও ৫ হাজার পিস ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৭-২-২০২৫ দুপুর ১:৫৫

চট্টগ্রামের সাতকানিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ ১০ লাখ ৬৮ হাজার টাকা ও ৫ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ অর্থসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়। জব্দকরা আলামতসহ গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুই নারী হলেন- উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাঁদের পাড়া এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর স্ত্রী নুর বাহার (৬২) ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইকং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত আব্দুর রহমানের কন্যা রোকেয়া বিবি (২১)।

র‍্যাব জানায়, কিছু মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন দক্ষিন ঢেমশা এলাকায় একটি বাড়িতে ইয়াবা বিক্রয়ের উদ্দেশে মজুদ করছে। এমন খবরের ভিত্তিতে ঢেমশা ইউনিয়নের চাঁদের পাড়ায় একটি বাড়িতে অভিযান দুই নারীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে বাড়ির গোয়াল ঘরের বালির স্তুপ হতে কালো পলিথিনে মোড়ানো বিশেষ কৌশলে রক্ষিত ৫ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার দুই নারী দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা এবং বিয়ার টেকনাফ এবং কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে সংগ্রহ করে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। 

উদ্ধারকরা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা। গ্রেপ্তার আসামিদের এবং উদ্ধারকরা আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ

জুলাই শহীদদের স্মরণে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে শোক র‍্যালি

গোপালগঞ্জে জুলাই শহীদ দিবস পালন, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাশিয়ানীতে সন্ত্রাসবিরোধী আইনে ৪২০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা মেডিকেল আউটসোর্সিং কর্মচারী নিয়োগ বাতিলের প্রতিবাদে মানববন্ধন

হাকিমপুরে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত

টঙ্গীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা