ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আনোয়ারার ১১ ইউনিয়নে দ্বিতীয় ডোজের গণটিকা প্রদান সম্পন্ন


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ৪:৩৬

দেশব্যাপী ইউনিয়নভিত্তিক করোনার দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে সম্পন্ন হয়েছে ইউনিয়নভিত্তিক গণটিকা কার্যক্রম। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে যারা প্রথম ডোজ গ্রহণ করেছেন, তাদের দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়। দ্বিতীয় ডোজের গণটিকা নিতে আসা মানুষদের চকোলেট এবং কফি খাওয়ানোর উদ্যোগ নিতে দেখা গেছে কয়েকটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে।

বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ জানান, ইউনিয়নভিত্তিক গণটিকা কার্যক্রম নিয়ে বারশত ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ৬০০ জনকে দ্বিতীয় ডোজ দেয়া হয়। তাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কফি এবং চকোলেট উপহার হিসেবে প্রদান করেছি। এই করোনা মহামারী পরিস্থিতিতে এই ভ্যাকসিন নিতে যাতে মানুষ আরো আগ্রহী হয় তার জন্য আমরা ইউনিয়নের প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছি। আশা করি আমরা করোনা মোকাবেলায় সফল হব।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান, কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কার্যক্রমে সারাদেশের মতো আনোয়ারার ১১টি ইউনিয়ন পর্যায়ে দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়েছে। আনোয়ারায় আজ সর্বমোট ৬ হাজার ৬০০ জনকে দ্বিতীয় টিকা প্রদান করা হয়েছে। এতে বয়স্ক, মহিলা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হয়েছে।

আনোয়ারা উপজেলায় ইউনিয়নভিত্তিক গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন- আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, চট্টগ্রাম সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দীন প্রমুখ।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা