ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, গ্রেফতার ৩


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২৮-২-২০২৫ বিকাল ৬:৪৬
রংপুরের কাউনিয়ায় মাদ্রাসা শিক্ষার্থী শিশু দোলা মনি নিখোঁজের ৪১দিন পর সেফটি ট্যাংকি থেকে লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী । 
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা (বিজলের ঘুন্টি) গ্রামের আফজাল হোসেনের সেফটি ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে সেনাবাহিনী ।
নিহতের পরিবার ও সেনাবাহিনীর সূত্রে জানাগেছে, কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা (বিজলের ঘুন্টি) গ্রামের মোঃ দেলোয়ার মিয়ার কন্যা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী দোলা মনি (৪) বাড়ির লোকজনের অগোচরে ৪১ দিন পূর্বে বাড়ি থেকে উঠানে বের হয়। কিছুক্ষণ পর দোলাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। শিশু দোলার কোন খোঁজ না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে কাউনিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।  দীর্ঘ ৪০ দিন অতিবাহিত হওয়ার পরেও দোলা মনির খোঁজ না মেলায় ২৭ ফেব্রুয়ারি কাউনিয়া ও পীরগাছা সেনাবাহিনীর ক্যাম্পে দেলোয়ার হোসেন লিখিত অভিযোগ দায়ের করেন ।
পরে রংপুর ৭২ বিগ্রেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ৩০ বেঙ্গল ইউনিটের ক্যাপ্টেন মেহেদী হাসান নিয়নের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস টিম বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে অভিযান চালিয়ে দোলা মনির লাশ উদ্ধার করে কাউনিয়া থানায় হস্তান্তর করেন। এ সময়  হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহ ৭ জনকে আটক করে কাউনিয়া থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী। ওই রাতে নিহতের বাবা বাদি হয়ে কাউনিয়ার থানায় একটি এজাহার দায়ের করেন। গ্রেফতাকৃরা হলেন, কাউনিয়া থানার কূশা ইউনিয়নের ধর্মেশ্বর গ্রামের হানিফ উদ্দিনের পুত্র নুরুল ইসলাম (৪৫), একই গ্রামে নুর ইসলামের পুত্র মামুন মিয়া,(১৯) আব্দুস সালামের পুত্র সুমন মিয়া (২৬)।
কাউনিয়া থানার ওসি তদন্ত মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দোলা মনির হত্যা মামলায় ৩জনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়