ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দামুড়হুদা জয়রামপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত


 জাহাঙ্গীর আলম  photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ২৮-২-২০২৫ বিকাল ৭:১৬

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর মালিতা পাড়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার সময় "জয়রামপুর আমরা কজন স্বেচ্ছাসেবী সংগঠন" এর আয়োজনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদক সমাজ ও রাষ্টের জন্য অভিশাপ মাদকের ছোবলে তরুণ কিশোর যুবক সবাই আজ ধ্বংশের দ্বার প্রান্তে, আসুন আপনি আমি আমরা সবাই মিলে মাদকের বিরেদ্ধে প্রতিরোধ গড়ে তুলি মাদক কে না বলি সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলি।

জয়রামপুর মালিতা পাড়া জামে মসজিদের ইমাম মুফতি সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়রামপুর ডি এস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা কলেজের প্রফেসর ইদ্রিস আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য হুমায়ূন কবির ডাবলু, জান্নাত আলী, বাবুসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান। 

মাদকবিরোধী সমাবেশে বক্তারা বলেন, আজ আমরা এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি—মাদকমুক্ত সমাজ গড়ার শপথ নিতে। মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের পথে ঠেলে দেয়। এটি আমাদের তরুণ প্রজন্মের স্বপ্নকে চূর্ণ-বিচূর্ণ করে, স্বাস্থ্য ও নৈতিকতাকে বিপন্ন করে। মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা আমাদের নৈতিক দায়িত্ব। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ছোবল থেকে রক্ষা পায়। আসুন, সবাই একসাথে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ি।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন