কুতুবদিয়ায় ২০ দিন বয়সী শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ
কক্সবাজারের কুতুবদিয়া থানা পুলিশের হস্তক্ষেপে একটি মানবিক ঘটনার সমাধান হয়েছে। পারিবারিক কলহের জের ধরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ২০ দিন বয়সী এক শিশুকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি কুতুবদিয়া থানায় শিশুটির মা রহিমা আক্তার (২১) একটি অভিযোগ করেন। তার স্বামী মো: জসিম উদ্দিন (২৫) পারিবারিক কলহের জের ধরে তাদের ২০ দিন বয়সী শিশু সন্তান মো: আব্দুল হাসান ইয়ামিনকে নিয়ে তাকে স্বামীর বাড়ি থেকে বের করে দিয়েছেন। এ ঘটনায় রহিমা আক্তার পুলিশের সহায়তা চাইলে কুতুবদিয়া থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
পুলিশের তদন্তে জানা যায়, শিশুটির পিতা মো: জসিম উদ্দিনের হেফাজতে থাকা শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ জসিম উদ্দিনের সঙ্গে কথা বলে। মানবিক দিক বিবেচনা করে পুলিশের তত্ত্বাবধানে শিশুটিকে তার মা রহিমা আক্তারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এ সময় পুলিশ শিশুটির মায়ের অশ্রু মুছে দিয়ে তাদের পারিবারিক কলহের বিষয়টি পারিবারিক আদালতে গিয়ে সমাধান করার পরামর্শ দেন। পুলিশের এই মানবিক উদ্যোগে স্থানীয়রা প্রশংসা করেছেন।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন বলেন, "একজন মা তার নবজাতককে ফিরে পেতে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন। মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে আমরা শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি। এছাড়া, পারিবারিক বিরোধ আইনিভাবে সমাধানের জন্য তাদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি।"
বাদী রহিমা আক্তারের বাড়ি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মাতবর পাড়া ২ নং ওয়ার্ডে এবং বিবাদী মো: জসিম উদ্দিনের বাড়ি একই উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের বাইঙ্গাকাটা ৬ নং ওয়ার্ডে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর