ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুতুবদিয়ায় সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২-৩-২০২৫ দুপুর ১:২

রবিবার ( ০২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় কুতুবদিয়ায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।  দিবসটি উপলক্ষে কুতুবদিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে   এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার নুরুল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ভোটার সচেতনতা বৃদ্ধি, নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধকরণ এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও ভোটার তালিকা হালনাগাদকরণ, নতুন ভোটার নিবন্ধন এবং নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভার আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, "ভোটার দিবসের মূল উদ্দেশ্য হলো জনগণকে তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। আমরা চাই প্রতিটি নাগরিক তাদের দায়িত্ব বুঝে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশ নিক।"

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ