ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে মোঃ হুমায়ুন কবির এর যোগদান


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২-৩-২০২৫ বিকাল ৫:৪৬

৩৭ বছরের অধিক সময়ের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যাংকার, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবির শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগদান করেছেন। ইউনিয়ন ব্যাংকে যোগদানের পূর্বে কবির এনআরবিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও ক্যামেলকো হিসেবে দায়িত্বপালন করেছেন। ৩৭ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সচিব, ব্যাংকিং রেগুলেশন এবং পলিসি ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ইনভেষ্টমেণ্ট ডিপার্টমেন্ট, মানব সম্পদ ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্ট, ব্যাংকিং ইন্সপেকশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের প্রধান এবং মতিঝিল, বরিশাল ও খুলনা অফিসে অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন।  বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং নীতি ও প্রবিধি প্রণয়নে  নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও কবির জনতা, রুপালী ও আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক, সোনালী, অগ্রণী, ইসলামী, এনবিএল, কমার্স, বেসিক ও এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক হিসেবে একাধিকবার প্রক্সি অ্যাটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের ফ্যাকাল্টি মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেন।

কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি ব্যাংকের বিভিন্ন বিষয়ের উপর দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে কবির কানাডা, রাশিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, তুর্কমেনিস্তান, ইতালি, তুরস্ক, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা ভ্রমণ করেন।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন