বাকেরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগ
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহ্বায়ক মোঃ রাজিবুল ইসলাম পান্না খানের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর করে জমি দখল করে দেয়ার অভিযোগ উঠেছে।
২ মার্চ (রবিবার) কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের ভুক্তভোগী আঃ মাজেদ আকন বাকেরগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের মৃত আঃ হাসেম আকনের পুত্র আঃ মাজেদ আকনের সাথে প্রতিবেশী মোঃ জালাল গাজী গং দের সঙ্গে জমি জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে ২ মার্চ সকাল ১০ টায় মো: জালাল গাজী মোটা অংকের টাকার বিনিময়ে ভাড়াটে হিসেবে বিএনপি নেতা মোঃ রাজিবুল ইসলাম পান্না খান ও তার সন্ত্রাসী বাহিনীকে দিয়ে আঃ মাজেদ আকনের বসত ঘরের পিছনে ভাঙচুর চালিয়ে জমি দখলে নিয়ে নতুন একটি কাঠের ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
এই ঘটনায় আঃ মাজেদ আকন ভরপাশা ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহ্বায়ক মোঃ রাজিবুল ইসলাম পান্না খানকে ১ নং আসামি করে বাকেরগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করেছেন।
এছাড়াও অন্যান্য আসামিরা হলেন মোঃ জালাল গাজী (৪২), পিতাঃ মৃত মান্নান গাজী, ০৩। মোঃ রাহাত গাজী (২৭), পিতাঃ মোঃ জসীম গাজী, ০৪। মোঃ জসীম গাজী (৪০), পিতাঃ মৃত আঃ মন্নান গাজী, ০৫। মোঃ ফারুক গাজী (৪০), পিতাঃ মৃত হাবিবুর রহমান গাজী, ০৬। মোসাঃ ফরিদা বেগম (৩৬), স্বামীঃ মোঃ জসীম গাজী, ০৭। মোসাঃ শিউলী বেগম (৩২), স্বামীঃ মোঃ জালাল গাজী, ০৮। মোসাঃ হালিমা বেগম (৬০), স্বামীঃ মৃত মান্নান গাজী, সর্ব সাং- ঢাপরকাঠী, ০৫ নং ওয়ার্ড, ০৯ নং কলসকাঠী ইউনিয়ন, ০৯। মোঃ আল আমিন সিকদার (৪৫), পিতাঃ আকাব্বর সিকদার, সাং- আতাকাঠী, ১১ নং ভরপাশা ইউনিয়ন। এছাড়াও অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, বসতবাড়ি ভাঙচুর জমি দখল ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে অভিযুক্ত পান্না খানের সাথে তার ব্যবহৃত মোবাইলে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিযোগের ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি এরকম অভিযোগের কথা শুনেছেন এবং দলীয় ভাবে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নিবেন বলে জানান।
এমএসএম / এমএসএম
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক