শিবচরে আগুনে তিন দোকান পুড়ে ছাই
মাদারীপুরের শিবচরে শিরুয়াইল বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামালসহ আসবাসপত্র পুড়ে গেছে বলে জানা গেছে।
গতকাল রবিবার (২ মার্চ) রাতে উপজেলার শিরুয়াইল বাজারে তারাবির নামাজের সময় এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সহযোগিতায় ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে রোকন ফকিরের হোটেল থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত আগুনের শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে রোকন ফকিরের হোটেল, মানিক দাসের সেলুন ও ইলিয়াস খালাসীর মুরগির দোকানসহ তিনটি দোকান পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে রোকন ফকিরের শরীরের বিভিন্ন অংশে পুড়ে যায়। তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিবচর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার তপন ঘোষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ