ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ক্রেতাদের অভিযোগ ,রোজা এলেই দাম বাড়ানোর প্রতিযোগিতায় বাকেরগঞ্জের ফল ব্যবসায়ীরা


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৩-৩-২০২৫ দুপুর ২:৩৮

রমজানকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জে বেড়েছে ফলের দাম। রমজানের প্রথম দিনে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড ফলের বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের ফলের দাম কেজিতে বেড়েছে ৫০-৬০ টাকা।

সরেজমিনে দেখা যায়, রমজানকে কেন্দ্র করে ফলের বাজারে চাহিদা বেরেছে কয়েকগুণ। ক্রেতারা ফল কিনতে এসে বাড়তি দামের কারণে হিমশিম খাচ্ছে। বাজারে মনিটরিং না থাকার সুযোগে বিক্রেতারাও ফলের দাম বাড়িয়ে নিচ্ছেন। এমন অবস্থায় নাগালের বাইরে অনেক ফল। ক্রেতারা নিরুপায় হয়ে বাড়তি দাম দিয়েই ফল ক্রয় করছে। সাধারণ মানুষ দাবি জানিয়েছে বাজার মনিটরিং ব্যবস্থা চালু করে ফলের বাজারের দাম নিয়ন্ত্রণের। 

ফলের বাজারে কথা হয় পৌর এলাকার বাসিন্দা আরিফ হোসেন নামের এক যুবকের সাথে তিনি বলেন, গত সপ্তাহে যে আপেল কিনেছি ২৫০ থেকে ২৮০ টাকায় এখন তা ৩০০ থেকে ৩৫০ টাকা। সব প্রকার ফলেই কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে। মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে ফল কেনা এখন সাধ্যের বাইরে। 

খুচরা ব্যবসায়ীরা বলেন পাইকারি বাজার থেকেই বেশি দামে ফল ক্রয় করতে হয়। তাই প্রভাব পড়ছে খুচরা বাজারে। আমরা আড়ৎ থেকে বেশি দামে ক্রয় করি তাই বিক্রয় করতে হয় বেশি দামে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, বাজার মনিটরিং চালু রয়েছে। কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম