ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় গাঁজার গাছসহ আটক ১


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২১ বিকাল ৫:৫১

রাজশাহীর বাঘা উপজেলার তেঁথুলিয়া মাঝপাড়া গ্রাম থেকে ‍একটি গাঁজার গাছসহ জাহিদ হাসান দুলাল (৩৮) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ওসি মো. সাজ্জাদ হোসেনের দিকনির্দেশনায় এসআই এম স্বপন হোসেন, এএসআই সেলিম শাহিন, এএসআই আবু বক্কর সিদ্দিক অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি হতে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই এম স্বপন বলেন, প্রায় দুই কেজি ওজনের কাঁচা গাঁজার গাছসহ জাহিদ হাসান দুলালকে তার বাড়ি থেকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, তেঁথুলিয়া মাঝপাড়া গ্রামের আ. আজিজের মেজ ছেলে জালাল উদ্দিন এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছে। জালাল উদ্দিনের বাড়ির আঙিনায় গাঁজার একটি গাছ পাওয়ায় জালাল পলিয়ে গেলে ছোট ভাই জাহিদ হোসেন দুলালকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেঁথুলিয়া এলাকার ‍একজনকে গাঁজা গাছসহ নিজ বাড়ি থেকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা