ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ্বরদীতে ক্যান্সার রোগী লাইলা আনজুমান বানু যা বললেন


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৩-৩-২০২৫ দুপুর ৩:৩৫

ঈশ্বরদী পাতিলাখালী গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে মৃত্যু পথযাত্রী লাইলা আনজুমান বানু  (৩৫) বর্তমানে স্বামী-সন্তান এবং পিতামাতাহীন অবস্থায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে  হতাশ হয়ে পড়েছেন। বেঁচে থাকার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেও ক্যান্সার রোগের চিকিৎসা করানোর মত সাহায্য না পেয়ে অবশেষে সাংবাদিকদের স্বরনাপণ্য হয়েছেন। তিনি  সোমবার সকালে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের নিকট কান্না জড়িত কন্ঠে অনুরোধ করে বলেন,আমি অসহায় এতিম একজন নারী। আমার স্বামী-সন্তান,পিতা,মাতা,  ভাই নেই যারা আমাকে চিকিৎসার জন্য সাহায্য করতে পারেন। আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।  তিনি বলেন,গত প্রায় ছয়মাস থেকে খাদ্য নালীতে মরনব্যাধি ক্যান্সাররোগে  আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি।  ইতিমধ্যে ঢাকার  পিজি হাসপাতালের চিকিৎসকসহ গ্রীণ লাইফের ডাক্তার তৌহিদুল আলম ও ইবনেসিনার ফেরদৌস আলমের চিকিৎসা গ্রহণ করেছেন মোছা: লাইলা আনজুমান বানু । তাতেও তেমন কোন ফলাফল হচ্ছেনা জানিয়ে তিনি ঈশ্বরদীসহ দেশ-বিদের্শে মানব হিতৈশী বিত্তবান ব্যক্তিদের নিকট থেকে চিকিৎসার জন্য সাহায্য চান। এসময় তার একমাত্র ছোটবোন দিলরুবা উপস্থিত ছিলেন। তিনিও  সহোদর বোনকে বাঁচাতে কান্না জড়িত কন্ঠে সমাজের বিত্তবান ব্যক্তিদের সাহায্য কামনা করেন। সাহায্য পাঠানোর জন্য মোবাইল বিকাশ নম্বর-০১৭৯৭-৩৫৫৮৮৬।

এমএসএম / এমএসএম

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই