বনানীতে ফুডপ্যান্ডা’র গ্র্যান্ড ইফতার বাজার শুরু
ঐতিহ্যবাহী ও বিখ্যাত রেস্টুরেন্টের অংশগ্রহণে তৃতীয়বারের মতো রাজধানীর বনানীতে‘গ্র্যান্ড ইফতার বাজার আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। আজ সোমবার বনানীর সোয়াট ফিল্ডে প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা এবং জুবায়ের বি এ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
রমজান মাসজুড়েই বনানীর সোয়াট ফিল্ড এ আয়োজন চলবে। এ আয়োজনে ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন রেস্টুরেন্টের ইফতার সামগ্রীর পাশাপাশি দেশের নামকরা ও জনপ্রিয় বিভিন্ন রেস্টুরেন্টের খাবার কেনার সুযোগ মিলবে। আয়োজনস্থলে ডাইন-ইনের সুবিধাও রয়েছে। ফুডপ্যান্ডা অ্যাপে দুপুর দুইটা থেকে এ উৎসবে অংশ নেওয়া রেস্টুরেন্ট থেকে অর্ডার করা যাবে।
ফুডপ্যান্ডার এ আয়োজনে ডমিনো’জ, টেকআউট, দোসা এক্সপ্রেস, জয়পুর সুইটস, বার-বি-কিউ টুনাইট, বিউটি লাচ্চি, চিকেন বাজ, ডিসেন্ট পেস্ট্রি শপ, মোস্তাকিম কাবাব, রাতের কাবাব, তাজিন-নাওয়াবি ক্যুইজিন, তার্কা, ট্রাই স্টেট ইটারি, ইফতারওয়ালা, ওয়াফেল টাইম ও মিঠাইওয়ালা’র মতো নতুন ও পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সব রেস্তোরাঁ অংশ নিয়েছে। এ উৎসবে হালিম, নিহারি, ফালুদা, বিরিয়ানি , জিলাপির মতো রোজার ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবার কিনতে পাওয়া যাবে। এছাড়া এ উৎসব থেকে খাবার কেনার সময় বিশেষ ছাড়ও পাবেন গ্রাহকেরা।
দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে ফুডপ্যান্ডা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম বলেন, “উদ্যোক্তাদের বিকাশ, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশী বিনিয়োগ আনার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণেও কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ইফতার বাজার এমন একটি আয়োজন যেখানে ঐতিহ্যবাহী ও জনপ্রিয় রেস্টুরেন্টকে এক জায়গায় আনার মাধ্যমে রমজানের আনন্দকে আরও বড় পরিসরে উদযাপন করার সুযোগ তৈরি হয়েছে। প্রযুক্তি ও ঐতিহ্যের এই মেলবন্ধন সামাজিক অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে- এ উৎসবটি তারই প্রমাণ।”
ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী বলেন, “খাবারই উদযাপনের অনুষঙ্গ আর প্রতিটি উৎসব খাবারের মাধ্যমে আরও স্মরণীয় হয়ে থাকে। গ্র্যান্ড ইফতার বাজার আয়োজনে আমরা পুরান ঢাকা এবং নতুন ঢাকার ঐতিহ্যবাহী খাবার কেনার সুযোগ তৈরির মাধ্যমে বৈচিত্র্যতা আনার চেষ্টা করেছি। গ্রাহকেরা ভেন্যু থেকে পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবার পিক-আপ করার পাশাপাশি বসে খেতে পারবেন। এছাড়া বাসায় বসে অর্ডার করার সুযোগও রয়েছে।”
ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা বলেন, “পারস্পরিক সৌহার্দ্য, আত্মশুদ্ধি ও সম্প্রীতি’র মাস রমজান। রমজানের এই মহিমাকে ছড়িয়ে দিতে এক জায়গায় ঢাকার জনপ্রিয় ও বিখ্যাত রেস্টুরেন্টগুলোকে এনে গ্র্যান্ড ইফতার বাজার আয়োজন করা হয়েছে। এ উদ্যোগের ফলে গ্রাহকের সাথে যুক্ত হওয়া, ঐতিহ্য উদযাপন করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানদের সহায়তা করার সুযোগ তৈরি হয়েছে। একইসাথে এ উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের জীবনে স্বাচ্ছন্দ্যও আনা যাচ্ছে।”
ফুডপ্যান্ডার এই ইফতার আয়োজনে পৃষ্টপোষক হিসেবে যুক্ত হয়েছে সিটি ব্যাংক অ্যামেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স)। এছাড়া লাইফবয় হ্যান্ডওয়াশিং পার্টনার, সেভেন আপ রিফ্রেশমেন্ট পার্টনার, পোলার আইসক্রিম পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান