অপারেশন ডেভিল হান্ট
কুতুবদিয়ার আওয়ামী লীগ নেতা লালা আটক
কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম লালা (৫০)কে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার (৪ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১ দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া প্লাঃল্যাঃ কাইমুলহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম লালা কুতুবদিয়া থানার জিআর ৯৩/২৪ মামলার এজাহারনামায় ২০ নম্বর অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত ছিলেন। গত ৪ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে মিছিল ও ছাত্রদের প্রতিহত করতে মিছিলের অগ্রভাগে তার সক্রিয় ভূমিকা রয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, ডেভিল হান্ট অপারেশনের আওতায় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন রাজনৈতিক সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদের গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে। শহিদুল ইসলাম লালার বিরুদ্ধে উক্ত মামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
এমএসএম / এমএসএম
তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়