ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় শিশু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ৪-৩-২০২৫ বিকাল ৫:৫

 রংপুরের কাউনিয়ায় মাদ্রাসার শিশু  শিক্ষার্থী দোলা মনি(৪) হত্যার সাথে  জড়িত আসামিদের  দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বিজলের ঘুন্টি এলাকায়  রংপুর - কুড়িগ্রাম মহাসড়কে দুই পাশে দাঁড়িয়ে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচি পালন কালে বক্তব্য রাখেন কূর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, নিহত দোলা মনির বাবা দেলোয়ার হোসেন,কূর্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক, বিজলের ঘন্টি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক গাজিয়ার রহমান (গাজী), কূর্শা ইউপি সদস্য মোঃ হিরু মিয়া প্রমুখ। 

এসময়  বক্তারা বলেন অতি দ্রুত গ্রেফতারকৃত আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তিন মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসির  দাবি জানান এবং  আগামী তিন মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি না হলে থানা ও ইউএনও অফিস ঘেরাও সহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

উল্লেখ্য যে দোলা মনি নিখোঁজের ৪১দিন পর গত ২৭ ফেব্রুয়ারি কাউনিয়া ও পীরগাছা সেনাবাহিনীর ক্যাম্পে দেলোয়ার হোসেন লিখিত অভিযোগ দায়ের করেন।

পরে রংপুর ৭২ বিগ্রেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ৩০ বেঙ্গল ইউনিটের ক্যাপ্টেন মেহেদী হাসান নিয়নের নেতৃত্বে একটি সেনাবাহিনীর চৌকস টিম বৃহস্পতিবার(২৭ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৮টার দিকে অভিযান চালিয়ে  আফজাল হোসেনের বাড়ির সেফটি ট্যাংকি থেকে দোলা মনির অর্ধগলিত মরদেহ উদ্ধার  করে।

ওই রাতে নিহতের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে কাউনিয়া থানায় তিন জনের নামে মামলজ দায়ের করলে শুক্রবার সকালে তিনজনকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে কাউনিয়া থানা পুলিশ। 

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়