ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় জোর পূর্বক জমি দখলের চেষ্টা : বাঁধা দিতে গিয়ে মালিক আহত


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ৪-৩-২০২৫ বিকাল ৫:৩১

কাউনিয়ায় বিক্রি করা জমি ক্রেতাকে মাপ যোগ করে বুঝে দিতে গিয়ে প্রভাবশালী প্রতিপক্ষ এ জমি নিজেদের দাবী করে হামলা চালিয়ে জমির প্রকৃত মালিক উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের এমদাদুল হক কে গুরুতর আহত করে।

মঙ্গলবার বিকেলে জিন্নাহ- চম্পা ফাউন্ডেশন হল রুমে এক সংবাদ সন্মেলন লিখিত বক্তব্য পাঠ কালে আহত জমির মালিক এমদাদুল হক  এ অভিযোগ করেন। তিনি বলেন দীর্ঘ দিন ধরে অসুস্থ্য থাকায় চিকিৎসার জন্য স্থানীয় শাহাজানের নিকট ১৪ শতক জমি বাজার মূল্যে বিক্রি করেন। এ জমির দাম কম বলায় প্রতিবেশি মহির মুহুরীর নিকট জমি বিক্রি না করায় তার উপর ক্ষিপ্ত হয়। গত ১ মার্চ বিক্রি করা ১৪ শতক জমি ক্রেতা শাহাজান কে মাপযোগ করে দিতে গেলে প্রভাবশালী প্রতিবেশি মহির মুহুরী গং জমি ক্রয় করতে না পেরে ওই জমি নিজের দাবী করে তার উপর হামলা চালায়, এসময় বাঁধা দিতে গিয়ে ক্রেতার ওয়ারিশ দুলাল মিয়া ও মিজানুর রহমান মিন্টু কে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে  এলোপাতাড়ি বেদম মারপিট করে আহত করে। স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে শারিরীক  অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি বলেন প্রতিপক্ষরা তাকে ও পরিবারের লোকজন কে জীবন নাশের হুমকি প্রদান করে আসছে,তিনি সংবাদ সন্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট আইনী সহায়তার জন্য আবেদন জানায়। এসময় সাংবাদিক সন্মেলন এমদাদুল হকের স্ত্রী রাহেলা বেগম ও পুত্র মোঃ আবু রায়হান উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়