জয়পুরহাটে জেলা প্রশাসনের বাজার মনিটরিং কমিটির অভিযান
পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার স্থিতিশীল রাখতে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী'র নির্দেশে জেলা প্রশাসনের বাজার মনিটরিং কমিটির অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ, উজ্জ্বল বাইন, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ।
প্রথম দিন পৌর শহরের মন্ডল পাড়া, সবুজ নগর এলাকায় ফ্রেশ তেলের ডিলারের গুদামে অতিরিক্ত তেলের মজুদ দেখে অভিযান পরিচালনা করা হয়। বাজার স্থিতিশীল রাখতে অবিলম্বে দোকানদারদের নিকট তেল হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়। অপরদিকে শহরের মাছুয়া বাজার এলাকায় তেলের দোকানদার ও হোটেল মিলিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার ৯শ টাকা জরিমানা প্রদান করা হয়। দ্বিতীয় দিন শহরের রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে ২টি ফলের দোকানকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। খুচরা বিক্রির ক্ষেত্রে পাকা রশিদ প্রদানের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার বলেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর নির্দেশে পবিত্র রমজান মাসে কোন ব্যবসায়ী যেন মাহে রমজানকে সামনে রেখ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে এবং দোকানীরা যেন দাম বৃদ্ধি না করতে পারে এজন্য আমরা অভিযান পরিচালনা করছি। যদি কোন অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করে এবং বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত