ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে ৪টি ইট ভাটায় অভিজান, ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৪-৩-২০২৫ রাত ১১:৪২

জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় পৃথক অভিজান চালিয়ে ৪ টি ইটভাটাকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার  মোহাম্মদাবাদ ইউনিয়নের বেলআমলা, কুজিশহর ও খয়েরদাড়া এলাকায় অনুমোদনহীন ৩ টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।  মেসার্স বসুন্ধরা ব্রিকস, মেসার্স এইচ এম বি ব্রিকস ও মেসার্স জেড এম বি ব্রিকস নামক এই ৩ টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৮(১)ধারা অনুযায়ী ৩টি ইটভাটাকে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেসার্স বসুন্ধরা ব্রিকস, মেসার্স এইচ এম বি ব্রিকস ও মেসার্স জেড এম বি ব্রিকস এই তিনটি ইটভাটার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই।  সেখানে অভিযান চালিয়ে ওই তিন  ইটভাটার মালিকদের  দুই লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটার মালিকরা  জরিমানার অর্থ পরিশোধ করেন।

অপরদিকে পাঁচবিবির রাধানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫(১)(ক) ধারা অনুযায়ী মেসার্স নিপ্র ব্রিক্স কে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাঁচবিবির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার