ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর নতুন ওয়েবসাইটের উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৫-৩-২০২৫ দুপুর ৩:২৬

০৫ মার্চ ২০২৫ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন ওয়েবসাইট এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব এ. কে. আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের নতুন ওয়েবসাইট এর উদ্বোধন করেন। উন্নত ইউজার এক্সপেরিয়েন্স এবং অধিকতর কর্মক্ষমতা নিশ্চিত করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের নতুন ওয়েবসাইট তৈরী করা হয়েছে। ডাইনামিক, সুরক্ষিত এবং তথ্যবহুল নতুন ওয়েবসাইটটি চলমান ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকের বর্তমান এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে একটি ইনফরমেশন হাব হিসেবে কাজ করবে যা ব্যাংকের সকল ডিজিটাল এবং নিত্যনতুন পরিষেবার তথ্যে সমৃদ্ধ থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ, পরিচালকবৃন্দ জনাব মোঃ সানাউল্লাহ সাহিদ, জনাব মোঃ আব্দুল বারেক, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান, জনাব ফকির আখতারুজ্জামান, জনাব মোঃ মশিউর রহমান চমক, স্বতন্ত্র পরিচালক জনাব একরামুল হক, জনাব নাসির উদ্দিন আহমেদ ও জনাব মোঃ রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ ও জনাব এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের কোম্পানি সচিব জনাব মোঃ আবুল বাশার, সিএফও জনাব মোঃ জাফর ছাদেক, এফসিএ এবং আইটি বিভাগের প্রধান ও সিটিও মিস খন্দকার বেদৌরা মাহবুব উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন