জয়পুরহাটে নানা দাবিতে বেকার ডিপ্লোমা চিকিৎসক ও ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক দেওয়া প্রতিশ্রুতি অতিবাহিত হলেও কোন দাবি বাস্তবায়ন না হওয়া, কতিপয় গ্রাজুয়েট চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী কর্তৃক ম্যাটস কারিকুলাম ও চার দফা নিয়ে মিথ্যাচার ও বিচারাধীন বিষয় নিয়ে আদালত অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে জয়পুরহাটে সংবাদ সম্মেলন করেছেন বেকার ডিপ্লোমা চিকিৎসক ও ম্যাটস শিক্ষার্থীরা।
বুধবার (৫ মার্চ) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, বেকার ডিপ্লোমা চিকিৎসক ও সাধারণ ম্যাটস শিক্ষার্থীদের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার উপদেষ্টা আব্দুল হালিম মন্ডল, সভাপতি আব্দুল হাকিম ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান।
সংবাদ সম্মেলনে চার দফা দাবি বাস্তবায়নসহ কতিপয় গ্রাজুয়েট চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী কর্তৃক ম্যাটস কারিকুলাম ও চার দফা নিয়ে মিথ্যাচার করাসহ বিচারাধীন বিষয় নিয়ে আদালত অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানান বক্তরা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’