সাতকানিয়ায় মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড, ডাম্পার জব্দ
সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়ার পাশাপাশি দুইটি ডাম্পার পিকআপ জব্দ করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের বারদোনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এসময় অবৈধভাবে মাটি কাটার দায়ে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নুরুল ইসলামের পুত্র ইয়াছিন আরফাত (২১) এবং আমিরাবাদ ইউনিয়নের ফওজুল কবিরের পুত্র মোহাম্মদ ইলিয়াছ (৩৫) কে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি দুইটি ডাম্পার পিকআপ জব্দ করা হয়।
অভিযানে সহায়তা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, মাটি খেকো সিন্ডিকেটের অপতৎপরতা রোধে উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় বারদোনায় অভিযান পরিচালনা করে দু’জনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি দুইটি ডাম্পার পিকআপ জব্দ করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে
এমএসএম / এমএসএম
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে এলজিইডি’র প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশ টেন্ডার হওয়া ব্রিজ না করে ৫০ লাখ টাকা উত্তোলন
মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা খোকন বালার পদত্যাগ
ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
রাণীনগরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সাতক্ষীরায় ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার
উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বৈরী আবহাওয়ার কারনে ঘাটে অলস সময় কাটাচ্ছে মহেশখালীর জেলেরা, চোখে মুখে অনিশ্চয়তার চাপ
ঘিওরে বিএনপির বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তিস্তার ভাঙ্গনে হুমকিতে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক