ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে খাজনা-খারিজ না দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৫-৩-২০২৫ দুপুর ৪:২২

সুপ্রীমকোর্টের আদেশ অমান্য করে সিরাজগঞ্জ শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া সরকার পাড়া গ্রামের টেক্কা খান ও তার শরীকদের ১৯.০৯ একর জমির খাজনা-খারিজ না দেওয়ায় ভুক্তভোগী টেক্কা খান সংবাদ সম্মেলন করেন। 
বুধবার (৫ মার্চ) দুপুরে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে কৃষক টেক্কা খান বলেন- আমার বাবা ও তিন চাচা ৪টি দলিল মূলে ১৯.০৯ একর জমি ক্রয়সূত্রে খাজনা-খারিজ করে ভোগ দখল করতে থাকি। এর মধ্যে কাগজপত্র থাকা সত্বেও আমাদের এ সম্পত্তি ১৯৭৮ সালে অবৈধভাবে অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত করা হয়। এর বিরুদ্ধে আদালতে মামলা করে ডিগ্রী লাভ করলে ২০১৫ সালে খ গেজেট থেকে ভূমি অফিস অবমুক্ত করে। এরপর আমরা খারিজের আবেদন করলে সরকারের স্বার্থ আছে বলে আমাদের খারিজ নামঞ্জুর করে দেয় ভূমি অফিস। এর প্রেক্ষিতে গত ২০২১ সালের ১৭ নভেম্বর রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবেদন করলে আপীল মনঞ্জুর করে খারিজের জন্য রায় দেয়। তারপর ২০২২ সালে পুণঃরায় খারিজের জন্য আবেদন করলে খারিজ না দিয়ে কালক্ষেপন করতে থাকে। তখন জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রাণালয়ে আবেদন করলে ভূমি অফিসকে খারিজ দিতে নির্দেশ প্রদান করে। তবুও আমার খারিজ প্রদান করে না। সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি খারিজের জন্য আবেদন করলে রিভিউ আপীল মামলা চলমান আছে বলে ভূমি অফিস খারিজ প্রদান করেন না।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান জানান- টেক্কা খান গং গণ আদালতের রায়ে ভিপি সম্পত্তি থেকে অবমুক্ত হলেও এখনও ১নং খাস খতিয়ান থেকে বের হওয়ার রায় পান নাই। যে মামলাটি সিরাজগঞ্জ জজ আদালতে চলমান থাকায় খাজনা-খারিজ দেওয়া সম্ভব নয়।

এমএসএম / এমএসএম

ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত দুই :আহত চার

বরগুনা ভূমি অফিসের কানুনগো সজলের ঘুষ বাণিজ্যের অভিযোগ

রায়গঞ্জে ছাত্রীকে হয়রানির অভিযোগে কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে মানববন্ধন

যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান

বোয়ালমারীর পল্লীতে অবৈধ ক্লিনিক অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা

বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলে প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি গঠন

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার