টুঙ্গিপাড়া প্রেসক্লাবের মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত হলো
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে আজ, ৫ মার্চ ২০২৫ তারিখে মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। মাসিক মিটিং ও বর্ধিত সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি শওকাত হোসেন মুকুল, দৈনিক(যায়যায় দিন) সঞ্চালনা করেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন।( দৈনিক খবর পত্র)।এ সভায় পবিত্র মাহে রমজান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রেস ক্লাব থেকে ইফতারি পার্টির জন্য আগামী ১৫ ই রমজান দিন নির্ধারণ করা হয়। সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং দেশের উন্নয়নে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সভাপতি শওকাত হোসেন মুকুল বলেন, "সাংবাদিকদের দেশের জন্য কাজ করতে হবে এবং সত্য প্রতিষ্ঠা করতে হবে।" সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, "সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, বরং এটি একটি দায়িত্ব এবং সাংবাদিকদের দেশের উন্নয়নমূলক কাজ করতে হবে।" মাসিক মিটিং ও বর্ধিত সভায় উপস্থিত ছিলেন: সভাপতি শওকাত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি আব্দুল হাকিম, ওয়াহিদুজ্জামান শেখ, নাজিরুল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জসিম মুন্সী, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, কোষাধ্যক্ষ শ্রী সমেস বৈরাগী, দপ্তর সম্পাদক দিলীপ মন্ডল, ক্রীড়া সম্পাদক শান্ত শেখ, সদস্য ইকবাল হোসেন ও আকাশ শেখ এছাড়াও, অন্যান্য সাংবাদিক এবং প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের প্রতি দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত