বাকেরগঞ্জে কেজি দরে বিক্রি হচ্ছে বেল!
বরিশাল জেলার বাকেরগঞ্জে ওজন করার মেশিনে মাপা হচ্ছে বেল। রোজাদারদের প্রিয় ও স্বাস্থ্যসম্মত ফল বেল। রমজানে এর চাহিদা অনেক বেড়ে যায়। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কেজি দরে বিক্রি করছেন বেল। এমন চিত্র দেখা গেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ছোট-বড় বাজারগুলোতে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতারা।
খোঁজ নিয়ে জানা গেছে, বাকেরগঞ্জে উপজেলায় বেলের বাণিজ্যিকভাবে চাষ না হলেও বাড়ির উঠান কিংবা আশেপাশে বা সড়কের পাশে বেল গাছ রোপণ করা হয়। স্থানীয় ব্যাপারীরা বিভিন্ন অঞ্চল থেকে পিস হিসেবে কিনে এনে পাইকারিভাবে কেজি দরে বিক্রি করেন খুচরা বিক্রেতাদের কাছে। প্রতি কেজি বেল বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১২০ টাকায়।
স্থানীয় এক ক্রেতা জানান, বৃহস্পতিবার (৪ মার্চ) উপজেলার বাকেরগঞ্জ ব্রিজের নিচে বাজার থেকে এক ফল বিক্রেতার কাছ থেকে এক কেজি বেল কিনেছেন ১১০ টাকায়। পরিমাণে ছিল দুইটা বেল। অথচ এই বেল দুইটা রোজার আগে বিক্রি হয়েছে সর্বোচ্চ ৭০ থেকে ৮০ টাকায়। তিনি বাজার মনিটরিংয়ের মাধ্যমে এ ধরনের প্রতারণা বন্ধের দাবি জানান।
বাকেরগঞ্জ ব্রিজের নিচে ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় আড়তদারদের কাছ থেকে কেজি দরে কিনে এনে প্রতি কেজিতে পাঁচ-দশ টাকা লাভে বিক্রি করি। তবে তিনি স্বীকার করেন তার ব্যবসার বয়সে তিনি কখনোই বেল কেজি দরে বিক্রি করেননি।
বাকেরগঞ্জে পৌর শহরের ফলের আড়তদাররা জানান, গ্রামে যে পরিমাণ বেল পাওয়া যায়, তা দিয়ে উপজেলার চাহিদা মেটানো সম্ভব না। তাই যশোর থেকে বেল পাইকারি কিনে এনে বিক্রি করেন তারা।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, কেজি দরে বেল বিক্রি এক ধরনের প্রতারণা। আমাদের বাজার মনিটরিং সব সময় অব্যাহত রয়েছে এগুলো বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার