ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে অবৈধ ৩টি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৭-৩-২০২৫ দুপুর ৪:১২

জয়পুরহাটে অবৈধ ৩টি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে  মহামান্য হাইকোর্টের আদেশক্রমে জয়পুরহাট জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম এর অংশ হিসেবে জয়পুরহাট  জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী'র নির্দেশনাক্রমে এ অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস। 

জয়পুরহাট সদর উপজেলার জামালপুর  ইউনিয়নের মেসার্স এম কে টি ব্রিকস,এবং দোগাছী ইউনিয়নে জয়পুরহাট গ্রীন ব্রিকস লিঃ, মেসার্স এম বি এম-২ ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী বুলডোজার দিয়ে অবৈধ ৩টি ইটভাটা ভেঙে দেওয়াসহ সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।  
অপরদিকে আক্কেলপুর উপজেলায় অভিযান পরিচালনা করে মেসার্স আলফালাহ ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভাটার মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ এসব ইটভাটা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজীব কুমার বিশ্বাস জানান,  ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার