ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বিএনপি নেতার উদ্যোগে ২০ হাজার পরিবার পাচ্ছে ঈদ সামগ্রী


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৭-৩-২০২৫ দুপুর ৪:৫৩

গাজীপুরের কালিয়াকৈর পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের ২০ হাজার হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কাযক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এসব ঈদ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদ ওই উদ্যোগেটি নিয়েছেন। 

বিএনপির নেতাকর্মীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় প্রতিটি জেলা ও উপজেলায় হতদরিদ্রদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে ৮ হাজার পরিবারকে দেয়া হচ্ছে লুঙ্গী ও কাপড় এবং ১২ হাজার পরিবারকে দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী। এক কেজি পোলোও চাল, দুই কেজি ডাল, এক কেজি চিনি, এক প্যাকেট দুধ, এক প্যাকেট সেমাই, একটি করে লুঙ্গি, একটি করে শাড়ি ও অন্যান্য খাদ্য সামগ্রীসহ ঈদ উপহার সামগ্রী বিতরণের প্যাকেট প্রস্তুত করা হয়েছে। এগুলো এখন সাইজুদ্দিন ভাইয়ের নির্দেশ মোতাবেক ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ করা হচ্ছে। 

কালিয়াকৈর পৌরবাসী বলছেন, ঈদকে সামনে রেখে পৌরবাসীকে ভালোবেসে এমন উদ্যোগ আগে কেউ নেয়নি। প্রতিটি ওয়ার্ডে লিষ্ট করে গরীব দুঃখী মানুষের মাঝে উপহার পৌঁছে দিচ্ছে এজন্য সাইজুদ্দিন মানুষের মনে বেঁচে থাকবেন। আগামীতে কালিয়াকৈর পৌরবাসী তার মতো মানুষকে মেয়র হিসাবে দেখতে চায়। 

কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ বলেন, “পৌর এলাকায় ৯ টি ওয়ার্ড রয়েছে। এসব এলাকার দরিদ্র ও অসহায় ২০ হাজার পরিবারের তালিকা করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে ঈদ সামগ্রী বিতরন করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে গিয়ে এসব সামগ্রী পৌছে দেয়া হচ্ছে যাতে তাদের রোজার মধ্যে কষ্ট করে কোথাও যেতে না হয়। এগুলি বিতরন শেষ হওয়ার পর আরো কেউ বাদ পড়লে তাদেরকেও ঈদ উপহার দেওয়ার প্রস্তুতি রয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত