জয়পুরহাটে শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতার উন্নয়নে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জয়পুরহাটের পাঁচটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম ও নবম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতার উন্নয়নে এক বিতর্ক প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে জয়পুরহাট শহরের ফ্রেন্ডস গার্ডেনে মশিউর রহমান খান এর আয়োজনে প্রযুক্তি শিক্ষার্থীদের উন্নয়নের চেয়ে তাদের অবনতির ভূমিকা বেশি রাখছে এ বিষয়ে ইংরেজিতে পক্ষে-বিপক্ষে বিতর্ক অনুষ্ঠানে ছেলে-মেয়েসহ ১২জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
এ প্রতিযোগীতার প্রধান বিচারক ছিলেন, জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। তার সাথে বিচারক হিসেবে আরও ছিলেন, জয়পুরহাট বিএড কলেজের ইংরেজি প্রভাষক মশিউর রহমান,
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ক্ষেতলাল সরকারি আলতাফুন্নেছা কলেজের ইংরেজি প্রভাষক মোবারক হোসেন এবং মডারেটর ছিলেন নবম শ্রেণীর শিক্ষার্থী রাদ সারার।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও রওজাতুল কুরআন মাদ্রাসার পরিচালক মাশরেকুল আলম, সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সামিন শারার ফুয়াদ, কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক ও সাংবাদিক রাশেদুজ্জামান রাশেদ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ আসাদুজ্জামান, সদর থানার ওসি মোঃ নুর আলম সিদ্দিক, শিক্ষার্থীদের অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিতর্ক শেষে প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার সকল শ্রেণী পেশার মানুষ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’