ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সন্ত্রাসী মোহাম্মদ আলীর গ্রেফতারে এলাকায় স্বস্থি


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ৮-৩-২০২৫ দুপুর ৪:৫০

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকার আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ আলীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা, ভাংচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাসী নাশকতা, ভূমি দখল, চেক জালিয়াতিসহ বহু মামলার আসামি ওই সন্ত্রাসী। শনিবার তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান। 

তিনি জানান, দীর্ঘদিন যাবত প্রযুক্তির ব্যবহার করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে চট্টগ্রামের পাহাড়তলীর ঝর্না পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে ঢাকার একটি ছাত্র হত্যা মামলায় সিএমএম আদালতে উপস্থাপন করা হয়। পল্টন থানার ওই মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

তিনি আরো জানান, সন্ত্রাসী মোহাম্মদ আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আরও কোন কোন ঘটনায় জড়িত রয়েছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মামলা রয়েছে। আমাদের থানার মামলাগুলো আদালতে ফরওয়ার্ডিং করা হবে। 
স্থানীয়রা জানায়, কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকাবপুর গ্রামের বাসিন্দা সন্ত্রাসী মোহাম্মদ আলী। এলাকায় আওয়ামী লীগের ১৫ বছর তিনি সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন। বহু মানুষের জমি দখল, অর্থ আত্মসাত,মামলা বাজী, মারধরসহ এলাকায় দস্যুতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ঢাকার পল্টন, চট্টগ্রামের পাহাড়তলী এবং বাঙ্গরা বাজার থানায় মোট ৮-৯টি মামলা রয়েছে।

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির