ক্রীড়ায় নারীরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: উপদেষ্টা আসিফ মাহমুদ
বাংলাদেশের নারীরা শুধু ক্রীড়া নয় অন্যান্য সেক্টরেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করে চলেছেন। এসব ক্রীড়ায় নারীদের অংশগ্রহণ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে। খেলাধুলাসহ, সামাজিক ও সাংস্কৃতিক ও অর্থনৈতিক কার্যক্রমে নারীদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে।
শনিবার টঙ্গীর আর্চারি ট্রেনিং সেন্টারে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন ব্যবস্থাপনায় কিউট আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্টে-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।
তিনি আরো বলেন, আর্চারিসহ অন্যান্য যেসব খেলায় আন্তর্জাতিক সম্মান ও মর্যাদা অর্জনের সম্ভাবনা রয়েছে সেসব খেলাধুলার পৃষ্ঠপোষকতায় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, জুলাই আন্দোলনেও ১২ জন নারী শহীদ ও সহস্র আহত হয়েছেন। পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে নারীরা যেসব অর্জনের সমান অংশীদার তাদের প্রতি নারী দিবসে আন্তরিক শ্রদ্ধা জানাই।
অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্টে Recurve prospect women ক্যাটাগরিতে স্বর্ণপদক পান ইসরাত জাহান তুলনা, রৌপ্য মোসাম্মত হাবিবা, Recurve begginers women ক্যাটাগরিতে স্বর্ণপদক পান জান্নাতুল নাইমা, রৌপ্য তায়বা আক্তার, Recurve competitive women ক্যাটাগরিতে স্বর্ণপদক পান ইতি খাতুন, রৌপ্য সোনালী এবং Compound competitive women ক্যাটাগরিতে স্বর্ণপদক পান বন্যা আক্তার ও রৌপ্য পদক পান পুষ্পিতা জামান।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ