ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

শার্শায় আসন্ন ঈদকে সামনের রেখে সক্রিয় প্রতারক চক্র


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৮-৩-২০২৫ বিকাল ৫:৫৩

 যশোরের শার্শায় আসন্ন ঈদকে সামনের রেখে অভিনব কায়দায় প্রতারক চক্র বিভিন্ন ভাবে প্রতারনা শুরু হয়েছে। প্রতারক চক্র গ্রামের বিত্তবানদের মোবাইল নং সংগ্রহ করে মোবাইলের মাধ্যমে ভয় দেখিয়ে অর্থ ছিনিয়ে নিচ্ছে। এমনই এক ঘটনা ঘটেছে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের কন্দবপুর মানিকআলী গ্রামে। 
এ ব্যাপারে কন্দবপুর মানিকআলী গ্রামের ফিরোজ আহমেদ নামে এক ব্যক্তি জানান, তার ছেলে মো. নাফিজ আহমেদ নাভারণ আকিজ কলেজিয়েট স্কুলের নবম শ্রেনীতে লেখাপড়া করে। তিনি একজন দলিল লেখক। তিনি জানান গতকাল ৭ মার্চ দুপুর ১ টার দিকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে এই মোবাইল নং থেকে ০১৮৬৫৭৯৯০৯৫ বলে আমরা প্রশাসনের লোক। আপনার নাম ফিরোজ আহম্মেদ , আপনার ছেলের নাম নাফিজ আহমেদ। আপনার ছেলে মাদক নিয়ে ধরা পড়েছে। সে এখন আমাদের কাছে বন্দি।  এমন সংবাদে ফিরোজ আহমেদ বলেন আমার ছেলের কাছে ফোন দেন। এ সময় প্রতারক চক্র একটি কিশোর ছেলের কাছে ফোন দিয়ে বলে তোর আব্বার সাথে কথা বল। এ সময় কিশোরটি কান্না জড়িত কন্ঠে বলে আব্বু আমাকে বাঁচাও এই বলে ফোন কেটে দেন। এর পরপরই প্রতারক চক্র ফিরোজ আহমেদকে বলেন আপনার ছেলে ছোট। মাদক নিয়ে ধরা পড়েছে। ওকে আমরা চালান দিতে চাইনা। ও ছোট মানুষ। এই বলে প্রতারক চক্র ফিারেজ আহমেদকে তার ছেলেকে বাঁচাতে বিকাশ নং ০১৬০৭ ৪৭৭৬২১ নম্বর মোবাইলে  ১৫ হাজার টাকা পাঠাতে বলেন। অন্যথায় নাফিজকে চালান দেওয়া হবে বলে হুমকি  ও ভয় প্রদর্শন করেন। 
এমন ঘটনার পর ফিরোজ আহমোদ আকিজ কলেজিয়েক স্কুলে যোগাযোগ করে জানতে পারে তার ছেলে নাফিজ আহমেদ স্কুলেই রয়েছে। তখন ফিরোজ আহমেদ তার ছেলের ব্যাপারে সংবাদ সঠিক না বলে জানালে প্রতারক চক্র অশ্লিল ভায়ায় গালি গালাজ করে ফোন কেটে দেন। ফিরোজ আহমেদ জানান, এ ঘটনার পর আজ শনিবার তিনি প্রতারক চক্রের দুটি মোবাইল নম্বর দিয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এমন ঘটনায় থানায় একজন  অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে অপরাধীকে সনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ঈদকে সামনে রেখে এমন প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।  

 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন