ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ছাত্রদলের সাবেক নেতার হাত, পায়ের ‘রগ’ কাটল প্রতিপক্ষ


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৯-৩-২০২৫ দুপুর ৩:১

আগের শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে জখম করা হয়, ঘটনাস্থলে থেকে ঘুরে এসে বলেন ওসি।ছাত্রদলের সাবেক নেতার হাত, পায়ের ‘রগ’ কাটল প্রতিপক্ষবরিশালের বাকেরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতিকে কুপিয়ে হাত ও পায়ের ‘রগ কেটে’ দিয়েছে প্রতিপক্ষ।শনিবার রাত ৯টার দিকে উপজেলার নিয়ামতি বন্দরে এ ঘটনায় আহত আসাদ উল্লাহকে (২৫) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তির তথ্য দিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি মোঃ শফিকুল ইসলাম।

আহত সাবেক ছাত্রদল নেতা নিয়ামতি বন্দর এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।ওসি বলেন, আগের শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করেছে বলে তারা ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছেন।”এটা রাজনৈতিক কারণে ঘটেনি। নিয়ামতি বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে পূর্বের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযোগ দিতে বলেছি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রত্যক্ষদর্শীর বরাতে আসাদের স্বজনদের অভিযোগ, শনিবার রাতে নিয়ামতি বন্দরে নিজেদের ফলের দোকানে বসে ছিলেন আসাদ। এসময় শাহীনের নেতৃত্বে দশ-পনেরো জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে আসাদের উপর হামলা করে। তারা এলোপাতাড়িভাবে কুপিয়ে দুই হাত ও এক পায়ের রগ কেটে দিয়ে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে চলে যান।স্থানীয়রা বলেন, গত দুর্গাপূজার সময় নিয়ামতি বন্দরে এসেছিলেন বরিশাল ৬ আসনের সাবেক এমপি ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। তাকে স্বাগত জানাতে গিয়ে স্থানীয় বাসিন্দা শাহীন স্লোগান দিলে তাকে নিষেধ করেন আসাদ। এতে শাহীন ক্ষিপ্ত হয়ে আসাদকে চড় দেয়। পরে আসাদ লোকজন নিয়ে শাহিনের ভাইকে মারধর ও জখম করে। এ ঘটনার মামলায় আসাদ জেলেও যায়।

তারা বলেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকেও বহিষ্কার হয়ে দীর্ঘদিন এলাকায় আসতে পারেনি। বোনের বিয়ে উপলক্ষে কয়েকদিন আগে এলাকায় আসেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম